সাতকানিয়ায় ইয়াবা কারবারিসহ ১৫ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় তিন হাজার ইয়াবা নিয়ে এক ইয়াবা কারবারিসহ ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— টেকনাফ শাহপরীর দ্বীপের খোনার পাড়ার মো. নুর বশরের ছেলে নুরুল আবচার (৩২), সাতকানিয়ার উত্তর ধর্মপুর সাধুর দোকান এলাকার রকি দাসের ছেলে জীবন দাস, শিবু দাসের ছেলে অজয় দাস, হিমাংসু দত্তের ছেলে রনি দত্ত (১৮), রতন দত্তের ছেলে প্রিতম দত্ত (১৮), কৃষ্ণ দাসের ছেলে রিমন দাস (১৮), প্রকাশ দাসের ছেলে সঞ্জয় দাস (২২), আমিলাইশ চরপাড়া এলাকার মো. আবু তৈয়ব, সাতকানিয়া পৌরসভার সতিপাড়া মৃত পেটানের ছেলে ফয়েজ আহাম্মদ , পশ্চিম ঢেমশা ইছামতি আলীনগর এলাকার মৃত ছাবের আহম্মদের ছেলে নাজির উদ্দিন প্রকাশ বাদশা, বাজালিয়া শিলঘাটা সিকদার বাড়ি এলাকার সুলতান আহমদের ছেলে মো. মনির আহমদ, পূর্ব নলুয়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে সরওয়ার কামাল, উত্তর ঢেমশা দরবেশ পাড়া এলাকার মৃত অলি আহম্মদের ছেলে মো. সেলিম মেম্বার, পূর্ব ডলু আমিলাইশ এলাকার আলী মিয়ার ছেলে মো. ইউনুচ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.