দুদকের মামলা : কারাগারে ইউপি চেয়ারম্যান

সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ গ্রহণ করেও নির্ধারিত সময়ে জমা না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আমজাদ হোসেন খোকনকে (৩৬) নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি  নিশ্চিত করেন দুদকের পিপি অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু।

আমজাদ হোসেন খোকন কক্সবাজার জেলার টেকনাফ থানার শীলখালী শামলাপুর পুরানপাড়ার মোহাম্মদ ইসলামের ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর আমজাদ হোসেন খোকন ও তার স্ত্রীর সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেয় দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২। ওই মাসের ২২ সেপ্টেম্বর দুদকের নোটিশ গ্রহণ করেন তিনি। নোটিশ গ্রহণ করেও ২১ দিনের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর তৎকালীন উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ধারায় অভিযোগ আনা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.