এ.কে.এম মোর্শেদ সাতকানিয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহণ

সাতকানিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের চার বারের নির্বাচিত কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র-১ এ.কে.এম মোর্শেদ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহন করেন। ভারপ্রাপ্ত মেয়র এ.কে.এম মোর্শেদ দায়িত্বকালীন সময়ে পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও সকল কর্মকর্তা কর্মচারি ও পৌরবাসীর সহযৌগিতা কামনা করেন। উল্লেখ্য মেয়র মোহাম্মদ জোবায়ের দুবাইয়ে দক্ষিন এশিয়ার রিজিওনাল হাবের ষ্টং সিটি নেটওয়ার্ক কর্মশালায় যোগদান করায় এ.কে.এম মোর্শেদকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার অর্পণ করেন।
মন্তব্য করুন

Your email address will not be published.