জাতীয় নির্বাচনে শ্রমজীবি মানুষের করণীয় শীর্ষক আলোচনা সভা পটিয়ায়

পটিয়া প্রতিনিধি

জাতীয় নির্বাচন শ্রমজীবী মানুষের করণীয় শীর্ষক আলোচনা সভা ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় পটিয়া থানা হাট কিচেন মার্কেট সংলগ্ন নির্মাণ শ্রমিক লীগের কার্যালয়ে অনুষ্টিত হয়। পটিয়া পৌরসভা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও উপজেলা নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, মুহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন।বিশেষ অতিথি পটিয়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল ইমরান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, ভাটিখািন ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা নির্মাণ শ্রমিক লীগের সহ-সভাপতি নুরুল আলম কন্টাক্টর, সহ-সভাপতি নুর মোহাম্মদ মাঝি, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মফিজুর রহমান, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ছোটন সরকার, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, সাইফুদ্দীন ভোলা, সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম, হাসান শরীফ, ইকবাল হোসেন, মোঃ মহিম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মোঃ আরিফ, আবদুল আউয়াল, ছৈয়দ নুর, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ। সভায় প্রধান অতিথি মুহাম্মদ বদিউল আলম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শ্রমজীবি মানুষের ভূমিকা অপরিসীম। দেশের মোট জনগোষ্ঠীর বিশাল একটা অংশ শ্রমজীবী। তাদেরকে বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি আগামী নির্বাচনের জন্য শ্রমজীবী মানুষদের সংগঠিত হওয়ার আহবান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.