বাঁশখালীর সড়কে ডাম্পার ট্রাকের ধাক্কায় আবু বক্কর (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে ১টার দিকে কালীপুর রামদাশ মুন্সিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আবু বক্কর সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আলীনগর এলাকার আবু ছিদ্দিকের ছেলে।
তিনি দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন বলেন, ড্রাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবু বকর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।