সাতকানিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে আজ ১১ ফেব্রুয়ারী বিকেল ৪ টায় এক গনমিছিল ও পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পতযাত্রায় গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল আটাসহ প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সোচ্চার হন বিএনপির নেতাকর্মীরা।
উক্ত ইউনিয়ন পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাতকানিয়া সদর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।