গরু চুরি প্রতিরোধে এলাকায় এলাকায় গিয়ে সচেতন সভা করছেন চন্দনাইশের ওসি মো. আনোয়ানার হোসেন। এলাকায় অপরিচিত, বহিরাগত কাউকে অসংলগ্নভাবে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় জনপ্রতিনিধি, বিট অফিসার কিংবা গ্রাম পুলিশের সাহায্যে ধরিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।
বৃহস্পতিবার কাঞ্চনাবাদ ইউনিয়নে গরু চুরি প্রতিরোধে অনুষ্ঠিত সভায় কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল শুক্কুর কোম্পানির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চন্দনাইশের ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেন্টু, সামাজিক সংগঠন
পশ্চিম এলাহাবাদ সবুজ সংঘের সভাপতি হাবিবুল ওয়াহেদ টিটু, ইউপি সদস্য আনিসুল ইসলাম, ইউপি সদস্য, ৬নং ওয়ার্ড, আব্দুল আলীম, ইউপি সদস্য, চন্দনাইশ আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম।