সাতকানিয়া ফুটবল ট্রেনিং একাডেমীর উদ্যোগে শেখ কামাল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত
আরো পড়ুন
সাতকানিয়া ফুটবল ট্রেনিং একাডেমীর উদ্যোগে শেখ কামাল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২-২৩ এর ফাইনাল খেলা ১০ মার্চ শুক্রবার বিকেল ৪টায় সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। সাতকানিয়া ঠিকাদার সমিতির সভাপতি মোহাম্মদ জাফর আলমের সভাপতিত্বে ও ছাত্রনেতা মো: সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর হেড অব কোচ এডুকেশন মাহবুব আলম পলো, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সন্তোষ কুমার মল্লিক, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়ার আনোয়ার হোসেন, সিজেকেএস চট্টগ্রাম সাবেক ফুটবলার মোহাম্মদ ওমর ফারুক, খেলোয়ার সমিতির সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক আনিচুর রহমান। খেলা পরিচালনা করেন মো: আইয়ুব, মো: মিজান ও মো: ইরফান। খেলায় শাওয়ন ফুটবল একাডেমি ৩-১ গোলে সাতকানিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।