চট্টগ্রাম সংবাদ ডেস্ক: নগর স্বেচ্ছাসেবক হিসেবে ‘মেয়র পদক ২০২২’ সম্মাননা পেলেন টেরীবাজার ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা এডমিন মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক হারুন।
সোমবার (১৩ মার্চ) চট্টগ্রামের রেডিসন ব্লুতে চট্টগ্রাম সিটি করপোরেশন চট্টগ্রাম শহরের আর্থ সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমন গুণীজনদের ৫ ক্যাটাগরিতে সন্মাননা সূচক ‘মেয়র পদক’ প্রদান করেছেন।

