মাদক মামলা : নারী কারবারির ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মাদকের মামলায় হাজেরা খাতুন (৩০) নামে এক নারীকে ৫ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাজেরা খাতুন, কক্সবাজার জেলার সদর থানার গয়াম বাগান ঘোনারপাড়া রশিদ আহামদের মেয়ে।

বুধবার (১৪ মার্চ) চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৮ আগস্ট নগরের বাকলিয়া থানার সাজেদা মার্কেটের সামনে নুর আহম্মদ দোকানের সামনে থেকে হাজেরা খাতুনকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ তেকে ৩ হাজার ৪ শত ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাচঁলাইশ সার্কেলের তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় হাজেরা খাতুনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মন্তব্য করুন

Your email address will not be published.