মীরসরাইয়ে ভুয়া ডাক্তারের এক মাসের কারাদণ্ড, জরিমানা

মীরসরাইয়ে একজন ভুয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে ড্রাগ আইন অমান্য করায় ৯ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩১ মে) দুপুরের দিকে উপজেলার সদর ও মস্তাননগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ।

তিনি বলেন, উপজেলার ৯টি ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নিয়ম বহির্ভূত ভাবে প্রেসক্রিপশন ও ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া চিকিৎসা বিজ্ঞানের উপর কোনো প্রকার সার্টিফিকেট অর্জন না করেই চেম্বার খুলে রোগী দেখা ও প্রেসক্রিপশন দেওয়ার অপরাধে তপন কান্তি নাথ নামে এক ভুয়া ডাক্তারকে্ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.