সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২১ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জলদাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘণ্টাব্যাপী এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।