১৭ বছর পর ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

খুলশী থানার ডাকাতির মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম প্রকাশ বিহারী শামীমকে ১৭ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। শামীম, একই থানার ডিজেল কলোনীর মাঠ এলাকার আজিম সরকারের ছেলে।

বুধবার (৭ জুন) রাতে নগরের ওয়ার্লেস এলাকা থেকে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ২০০৬ সালের জানুয়ারি মাসে নগরের খুলশী থানার বাঘঘোনা মোড়ে অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের বাসায় ডাকাতির মামলায় শামীমকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৭ বছর পর বুধবার (৭ জুন) রাতে নগরের ওয়ার্লেস এলাকা থেকে শামীমকে গ্রেফতার করা হয়েছে। শামীমের বিরুদ্ধে এই মামলা ছাড়াও হত্যা, ডাকাতিসহ তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.