চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে জসীম উদ্দীন (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসীম (৫৫) বন্দর থানার মাইজপাড়া এলাকার বাসিন্দা।
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, নিহত জসীম দৈনিক মজুরিতে কাজ করতেন।