‘মদিনা নগর কল্যাণ সোসাইটি’র বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পালন করেছে। শুক্রবার (৩০ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সাতকানিয়া উপজেলার এওচিয়া পশ্চিম গাটিয়াডংঙ্গা ৯ নম্বর ওয়ার্ড ডলু নদীর পাড়ে এ বিভিন্ন স্থানে এ পর্যন্ত প্রায় শতাধিক গাছের চারা রোপণ করেছেন সংগঠনটি। এর মধ্যে ফুল ফল ও বিভিন্ন প্রজাতির চারা উল্লেখযোগ্য। এ বিষয়ে সংগঠনটির সভাপতি মুহাম্মদ সোহেল জানান, পরিবেশকে সুন্দর, সবুজ এবং উপকারী করার অদম্য ইচ্ছা থেকে আমরা ‘মদিনা নগর কল্যাণ সোসাইটি’ কয়েকটি ধাপে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের কার্যক্রম সম্পন্ন করেছি। নিজ বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল বলেন, প্রকৃতিকে সুস্থ রাখতে হলে গাছ লাগানো জরুরি। আমাদের সবার উচিত পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানো। এ সময় স্বেচ্ছাসেবকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এস এম এনাম, মুহাম্মদ সাইফু, আবদুর রশিদ, এস এম সাদেক হোসাইন মানিক, মুহাম্মদ হাসান, বাবুল, মুহাম্মদ আবদুল আজিজ, সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, আট বছর পূর্বে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি রক্তদান কর্মসূচি, ইফতার, বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে

মন্তব্য করুন

Your email address will not be published.