গায়েবানা জানাযাকে কেন্দ্র করে নিহত -১

 

নিজস্ব প্রতিবেদক 

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষে মো. ফোরকান (৬০) নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফোরকান চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলা কমপ্লেক্সে মো. ফোরকানকে মৃত অবস্থায় আনা হয়।

চিকিৎসক জানান, ফোরকানের মাথায় আঘাতের চিহ্ন ছিল। কীভাবে তার মাথায় আঘাত লেগেছে তা ময়নাতদন্তে জানা যাবে।

স্থানীয়রা জানান, আজ বিকেল ৪টার দিকে চকরিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজায় পুলিশ জামাত-শিবিরের লোকজনকে বাধা দিলে সংঘর্ষ হয়। সেখানে ফোরকানের মাথায় আঘাত লাগে।

মন্তব্য করুন

Your email address will not be published.