আমিলাইশ শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের ঘোষিত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃমোজাম্মেল হক চৌধুরী। আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর আসর শাখার উদ্যোগে সাক্ষরতা কর্মসূচির উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো:মোজাম্মেল হক চৌধুরী বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতীর অগ্রগতি অসম্ভব। নিরক্ষরতা একটি জাতির জন্য অভিশাপ। এগিয়ে যাওয়ার পথে অন্তরায়। নিরক্ষরতা অবশ্যই একটি সমস্যা কিন্তু তা চিরস্থায়ী নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের ব্যবধানে এ সমস্যা কাটিয়ে উঠা সম্ভব। আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর আসর তার প্রতিষ্ঠালগ্ন থেকে একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে কাজ করে যাচ্ছে এবং শত প্রতিকুলতার মাঝেও তা অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, শিক্ষিত ও যোগ্যতা সম্পন্ন নাগরিক নিয়ে পৃথিবীর বহু দেশ প্রতিদিনই এগিয়ে যাচ্ছে। সফলতার নিত্য নতুন দ্বার উন্মোচন করছে। কিন্তু শত সম্ভাবনা থাকার পরও আমরা অনেক পিছিয়ে আছি। এর অন্যতম কারণ হচ্ছে জনসংখ্যার বিশাল একটা অংশ এখনো নিরক্ষর। দেশ আমাদের, জনগণ আমাদের সুতরাং দায়িত্বও সবার। যার যার অবস্থান থেকে যদি আমরা নিরক্ষরতা দূর করতে আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে অল্প সময়ের ব্যবধানে নিরক্ষরতার বেড়াজাল থেকে জাতিকে মুক্ত করা সম্ভব। এক্ষেত্রে ছাত্রসমাজ যদি অগ্রণী ভূমিকা পালন করে তাহলে লক্ষ্যপূরণ আরো সহজ হয়ে যাবে। আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর আসরের সেক্রেটারি মো:আরিফুল ইসলাম সঞ্চালনায় আন্তজার্তিক সাক্ষরতা অভিযানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমত উল্লাহ,আনোয়ার হুসাইন, ,সাজ্জাদ হোসেন, মিনহাজ,মো:সাহেল,আতিকুর রহমান,মো:শাহআলম,মো:শফিকুল ইসলাম,মো:নেজাম,রাজিব দাশ সহ সংগঠনের সদস্যবৃন্ধ। সাক্ষরতা অভিযানে প্রায় শতাধিক পথশিশু ও নিরক্ষরদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মন্তব্য করুন

Your email address will not be published.