নিজস্ব প্রতিবেদক : আবারও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে দ্বিতীয় মেয়াদে ভিসি পদে তিনি নিয়োগ পান।
২৬ এপ্রিল, সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, নিয়োগের সময় হতে তিনি চার বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আগের মেয়াদে উপাচার্য হিসেবে তিনি যে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পেতেন, তার সবই বহাল থাকবে।
এর আগে ২০১৭ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। তার জন্ম মিরসরাই উপজেলায়।