চট্টগ্রাম-৮ আসনের ‘ফুলকপি’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষাণ বলেছেন, এই দেশ অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত। বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও মুসলমানরা আলাদা ধর্মে বিশ্বাসী হলেও তারা মনেপ্রাণে বাঙালি। এই বাঙালিরা সানন্দে সব উৎসব পালন করে থাকে। ঠিক তেমনি বোয়ালখালীতে সকল ধর্ম-বর্ণের মানুষ এখন ভোট উৎসবে মেতেছে। চারিদিকে ফুলকপি প্রতীকের জোয়ার উঠেছে।
তিনি গতকাল ২৯ ডিসেম্বর নগরীর বাহির সিগনাল চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে আয়োজিত এক সভায় এসব কথা বলেন। এরপর তিনি শতশত সমর্থক-ভোটার নিয়ে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী, আমুচিয়া এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আইয়ুব খান, সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, মো. ইসা, মো. খোরশেদ, সুনীল বড়ুয়া, বিভূতি রঞ্জন বড়ুয়া, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইসমাঈল হোসেন আবু, নবজিত চৌধুরী রানা ও অমিত লালা প্রমুখ।