ভাইয়ের গরুবেচা টাকা আত্মসাৎ করার অভিযোগ অপর আপন ভাইয়ের বিরুদ্ধে

সাতকানিয়ার পশ্চিম গাটিয়াডেঙ্গায়-

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়ায় আপন ভাইয়ের টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠেছে অপর ভাইয়ের বিরুদ্ধে।

১৮ই এপ্রিল(বৃহস্পতিবার) সকালে এওচিয়ার পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার ৮নং ওয়ার্ডের পেশকার বাড়িতে সরেজমিনে গেলে এমন তথ্য গণমাধ্যমকে জানান ভুক্তভোগী মৃত আবুল কাশেমের ছেলে মো:ছিদ্দিক (৪৫)

ঘটনায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আইনী প্রতিকার চেয়ে একটি অভিযোগ দিয়েছেন, এতে অভিযুক্তরা হলেন ভুক্তভোগী ছিদ্দিকের আপন ছোট ভাই মো:দেলোয়ার হোসেন(৩৩)ও তার আরেক ভাই মো:দিদার এবং পৌরসভার ১নং ওয়ার্ডের রামপুর এলাকার মৃত ইসলাম মাঝির ছেলে আব্দুস ছালাম।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর দায়ের করা অভিযোগে জানা যায়, দেলোয়ার হোসেন,দিদার হোসেন মিলে এবং রামপুরের মো:ইসলামের পরামর্শে ৩০শে নভেম্বর ২০২৩সালে ছিদ্দিক তার স্ত্রী নিয়ে ডাক্তারের কাছে গেলে গরু বিক্রির টাকা আলমারীতে রেখে যায়,তখন তার ভাই ওভাইয়ের স্ত্রী মিলে রামপুরের ছালামকে বশে নিয়ে ভুক্তভোগী ছিদ্দিকের পূর্বের স্ত্রীর সন্তান ওমর ফারুককে ফুসলিয়ে ঘরে থাকা গরু বিক্রির নগদ অর্থ উপরোক্ত অভিযুক্তরা হাতিয়ে নেয়।
শুধু তাই নয় রামপুরের আব্দুস সালাম ভুক্তভোগী ছিদ্দিকের পূর্বের স্ত্রীর আপন মামা হওয়ার সুবাদে ছিদ্দিকের ছেলে ওমর ফারুককে টাকাসহ লুকিয়ে রাখে,এমনকি এখন পর্যন্ত ছিদ্দিক তার টাকা ও ছেলের কোন সন্ধান পাননি।

এদিকে ভুক্তভোগী ছিদ্দিক বলেন,আমার আত্বীয় আব্দুস সালামকে আমি আমার সন্তান ও টাকার বিষয়ে সন্দেহ পোষন করে চাপ দিলে তিনি বলেন টাকা ফেরত দিতে পারবেনা তবে ৩০০টাকার ষ্ট্যাম্পের বদৌলতে আমার ছেলেকে আমার কাছে ফেরত দিবে তবে টাকার কথা বল্লে আমাকে আমার অপর ভাইদের সাথে মিলে মেরে ফেলবে এবং আমাকে বিভিন্ন মামলায় দিয়ে হয়রানী করবে।

তিনি আরো বলেন আমি ২০১০সালে রামপুরের এই আব্দুস সালামের আপন ভাগিনী বিয়ে করেছিলাম তখন ও সে জালিয়াতির আশ্রয় নিয়ে সম্পত্তির লোভে আমার স্ত্রীর পিতা পরিচয় দিয়ে কাবিনও করেছিল তা আমি বুঝতে পারিনি,কারণ আমি সহজ সরল একজন প্রবাসী ছিলাম।

ভাগ্য খারাপ আমার সেই স্ত্রী মারা গেলে তার রেখে যাওয়া ২৭দিনের বাচ্চাকে আজকে আলহামদুলিল্লাহ আমি মানুষ করেছি।

অথচ!আমার ছেলেকে আমার ভাইয়েরা ও রামপুরের ছালাম নিয়ে যাচ্ছে নষ্টের পথে।

এদিকে সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, টাকা চুরির কথা বলে ঘটনার সময় ছিদ্দিক ৯৯৯ এর সহযোগীতা চেয়েছিল এবং পুলিশ ঘটনাস্থলে যায় ও তাকে থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছিল।

 

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.