নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন হাজী মোহাম্মদ মহিউদ্দিন এমজেএফ।
২২ ফেব্রুয়ারি খুলশি গোল্ডেন স্পোন রেষ্টুরেন্টে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সভাপতি লায়ন মো.নাছির উদ্দিন মানিকের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের এক সভাঅনুষ্ঠিত হয়।
সভায় সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার লায়ন মো.গিয়াস উদ্দিন,নির্বাচন কমিশনার ননী গোপাল দেব নাথ,ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নির্বাচন কমিশনার আহমেদ শাহীন আল রাজী,কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিদায়ী সভাপতি লায়ন মো.নাছির উদ্দিন মানিক নবগত সভাপতি লায়ন হাজী মোহাম্মদ মহিউদ্দিন এমজেএফ এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।
উল্লেখ্য সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৪ এ ৩১টি পদে শুধু সভাপতি পদে ২জন প্রার্থী ছিলেন।সমঝোতার মাধ্যমে ২ প্রার্থী এক বছর করে মেয়াদ ভাগ করে নেন।
উল্লেখ্য:
তিনি চট্টগ্রাম সংবাদ(www.ctgsangbad.com) পত্রিকা ও ন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান মঈন উদদীনের বেয়াই।