নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যকরি পরিষদ সদস্যদের নিয়ে ষাণ্মাসিক সম্মেলন আজ সকাল ৮ ঘটিকায় কেরানীহাট সী ওয়ার্ল্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। উপজেলা সাধারণ সম্পাদক
অধ্যাপক জসিম উদ্দীনের সঞ্চালনায়, উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা সভাপতি ডা. মুহাম্মদ ইউনুস।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইছহাক।
মুহাম্মদ ইছহাক তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি ইসলামী শ্রমিক সংগঠন৷ এ সংগঠন বাংলাদেশের আপামরজনসাধারণের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছাতে প্রতিটি সেক্টরে কাজ করে যাচ্ছে৷ তিনি বলেন, শ্রমিক কল্যাণের প্রত্যেক কর্মীকে তাদের ব্যক্তিগত জীবনে ইসলামের বুনিয়াদি আমলগুলোর মাধ্যমে উৎকর্ষিক জীবন গঠন করতে হবে। ওছাড়াও, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যদ্ধভাবে কাজ করার মাধ্যমে দাঁড়িপাল্লার পক্ষে শাহজাহান চৌধুরীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
উক্ত ষান্মাসিক সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন। মাওলানা নুরুল হোসাইন বলেন-
ইসলামী শ্রমিক আন্দোলনের দাওয়াত প্রতিটি পাড়া-মহল্লায় পৌঁছাতে দায়িত্বশীলদের পরিকল্পিতভাবে ভূমিকা রাখতে হবে। এবং আল্লাহ তায়ালা আমাদের এ পথে কবুল করেছেন এরজন্য আল্লাহর শুকরিয়া সরূপ আন্দোলনের এ কাজ জারি রাখতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক দায়িত্বশীলকে জবাবদিহিমূলক সচ্ছ জীবন ধারণ করে সংগঠনকে গতিশীল করতে হবে।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইন।
এছাড়া সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহসভাপতি মাওলানা খানে আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, ট্রেড ইউনিয়ন সম্পাদক মিজান সিকদার, দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর মোহাম্মদসহ ইউনিয়ন-সেক্টরসহ শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।