পার্বত্য অঞ্চলকে ‘খ্রিস্টান রাজ্য’ বানানোর জন্যই ঢাকায় মানবাধিকার মিশন, অভিযোগ জমিয়তের

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ডিজিটাল

পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্য জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। অবিলম্বে এই চুক্তি বাতিল না করলে আবারও একাত্তর বা চব্বিশের মতো আন্দোলন হবে বলে মন্তব্য করেন দলটির বক্তারা। আজ শুক্রবার বাদ জুমা এক সমাবেশে এসব কথা বলেন তারা।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের চুক্তি করেছে সরকার। ঢাকায় যেন এই অফিস না হয় তা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই প্রতিবাদ করে আসছে কয়েকটি ইসলামী দল।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার  রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। এই চুক্তি বাতিল না হলে সরকারকে গদি ছেড়ে দিতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

মন্তব্য করুন

Your email address will not be published.