বোয়ালখালী হাওলা কুতুবিয়ায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুর রহিম। সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন আনসারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি ও মাদ্রাসা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য এস এম মোদ্দাচ্ছের, সাংবাদিক গিয়াসউদ্দিন, এস এম শাহাব উদ্দিনসহ শিক্ষক–শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, “পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলা শরীর-মন ভালো রাখে এবং শিক্ষার্থীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.