আর নয় শহরে -এবার উন্নত ডায়াগনস্টিক সেবা নিয়ে সাতকানিয়া কেরানীহাটে শেভরণের যাত্রা শুরু

স্বপ্নের শেভরন এখন দক্ষিণ চট্টগ্রামের কেরানি হাটে-

সৈয়দ আককাস উদদীন 

আধুনিক চিকিৎসা সেবার প্রত্যয় ও প্রযুক্তিনির্ভর রোগ নির্ণয়ের অঙ্গীকার নিয়ে সাতকানিয়ার কেরানীহাটে যাত্রা শুরু করলো শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেডের নতুন শাখা। (১২ ডিসেম্বর) শুক্রবার জুমার নামাজের পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ ডা. মো. ফরিদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেভরণ আই হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ও দেশবরেণ্য গ্লুকোমা ফেলো ডা. এম এ করিম পিএইচডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী কেরানীহাট শাখার চেয়ারম্যান ও চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মান্নান সিকদার, শাখার ভাইস চেয়ারম্যান এ এ জি তাসাদ্দেক মর্তুজা, ম্যানেজিং পার্টনার আলহাজ মীর মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ফাইয়াজ করিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার ম্যানেজার রিপন বড়ুয়া ও মার্কেটিং ম্যানেজার বটন কান্তি নন্দী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম বা বড় শহরের বাইরে উচ্চমানের ল্যাবরেটরি সেবা পৌঁছে দিতে শেভরণ প্রতিনিয়ত কাজ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর রোগ নির্ণয় সুবিধা, নির্ভুল রিপোর্টিং ও দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে কেরানীহাটসহ আশপাশের জনপদের মানুষ এখন আরও উন্নত চিকিৎসা সুবিধা পাবেন।

বক্তারা আরও বলেন, মফস্বলে উচ্চমানের ল্যাব সেবা প্রতিষ্ঠার ফলে রোগীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে শহরে যাওয়ার ভোগান্তি কমবে। জনগণের দরজায় দরজায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই শেভরণ গ্রুপের মূল লক্ষ্য।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.