ঈদের আগে দেয়া হবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক রিপোর্ট 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঈদের আগে দেয়া হবে ফ্যামিলি কার্ড। পরীক্ষামূলকভাবে হতদরিদ্র পরিবারগুলো প্রথমে পাবে এই কার্ড।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও জানান, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি হয়েছে। ঈদের আগে এর কার্যক্রম শুরু হবে। তিন দিনের মধ্যে কমিটি গঠন করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.