সাজাপ্রাপ্ত আসামি ছোবানকে হত্যা মামলায়ও গ্রেফতার দেখিয়েছেন আদালত

তারা রিকশা চালক নুরুল কবিরকে হত্যা করেছে -

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চেক  সাজাপ্রাপ্ত আসামি ছোবানকে হত্যা মামলায়ও গ্রেফতার দেখিয়েছেন আদালত।

চট্টগ্রামের সাতকানিয়ার যুগ্ন জেলা জজ আদালতের ৩০লাখ টাকার চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সোবহানকে নিহত নুরুল কবির হত্যা মামলাও গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ (১৬ই মার্চ) রবিবার চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ এর লোকমান হাকিমের আদালত এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের  হত্যা মামলার আইনজীবী সিনিয়র এডভোকেট আব্দুল লতিফ।
সিনিয়র আইনজীবী লতিফ বলেন -সাতকানিয়া যুগ্ন জেলা জজ আদালতের চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সোবহান জেলেই ছিলো কিন্তু সে আমার একটি হত্যা মামলা নং সাতকানিয়া ৮(৯)২৫ এর ৭নং এজাহার নামীয় আসামি।
তাই আমরা গতকাল আদালতে আবেদন করেছি যাতে সে জেলে থাকাবস্থায় হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
ফলে  আদালত আজকে উভয় পক্ষে শুনানি শেষে  আসামি আব্দুস সোবহানকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।

জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়ায় দিন মজুর রিকশা চালক হত্যা মামলায় মিথ্যা তথ্য দিয়ে দু বার আগাম জামিন নিলেন হত্যা মামলার এজাহারনামীয় আসামী আব্দুস সোবহান।

গত ১১ই মার্চ(বুধবার) একই মামলায় হাইকোর্টের দুটি আগাম জামিনের কাগজ গণমাধ্যমের হাতে আসে।

আরো জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ছড়ারকুলের দিনমজুর নুরুল কবির হত্যা মামলার ৭নং আসামি ছোবহান মাননীয় হাইকোর্ট থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মো: হুজ্জাতুল ইসলাম খানের মাধ্যমে গত ২২/৯/২০২৫ তারিখের ৭৭৫৪৭ টেন্ডার নম্বরে ৬ সপ্তাহের জামিন নেয়।

পরে ৬সপ্তাহ পার হয়ে গেলেও নিম্ন আদালতে সেরেন্ডার না করে গত বছর পুরোটা সময় পলাতক থাকেন আসামি আব্দুস সোবহান।

তবে গত বছরের হাইকোর্টের আগাম জামিনের কথা গোপন রেখে হাইকোর্ট থেকে ১/৩/২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের আইনজীবী রিনা বেগমের মাধ্যমে ৬৭১১/২০২৬ টেন্ডার নম্বরে আবারো ৬সপ্তাহের আগাম জামিন হাসিল করেন -দিনমজুর হত্যা মামলার আসামি আব্দুস সোবহান।

ঘটনাক্রমে আজ বুধবার সাতকানিয়া যুগ্ন জেলা জজ আদালতের চেকের মামলায় সাজা পরোয়ানা ভুক্ত হয়ে যুগ্ন জেলা জজ আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তার (ছোবান)জামিন না -মঞ্জুর করেন।

এদিকে সে আদালত পাড়ায় আসার খবর পেয়ে হত্যা মামলার ওয়ারেন্ট নিয়ে সাতকানিয়া থানা পুলিশ ধরতে গেলে, আসামি ছোবহান পুলিশকে ১/৩/২০২৬, তারিখের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রিনা বেগমের লয়ার সার্টিফিকেট দেখান।
লয়ার সার্টিফিকেট গত বছরেরটার আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি হুজ্জাতুল ইসলাম খান।

মন্তব্য করুন

Your email address will not be published.