বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য আলেমেদ্বীন, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব সর্বজন পরিচিত মরহুম আলহাজ্ব মাওলানা আবু তাহেরের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় পবিত্র লাইলাতুল কদরের দিন (২৭ রমজান) ইন্তেকাল করেন তিনি।
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া জলদী মাখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রহঃ) সাহেবের ৩য় পুত্র, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ও সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক মরহুম ড. মাওলানা শিব্বির আহমদ (রহঃ) ছোট ভাই তিনি।
শিক্ষকতা জীবনে মরহুম আলহাজ্ব মাওলানা আবু তাহের “লন্ডন মসজিদে আজিজিয়ে ” জামে মসজিদের খতিব, জামিয়াতুল আরবিয়া মদিনাতুল উলুম রাউজান দেওয়ানপুর মাদ্রাসার সাবেক মোহতামিম, আনোয়ারা হাইলধর মাদ্রাসা, বাঁশখালী জুমহুরিয়া মাদ্রাসা ও সিএমবি আল মাদ্রাসাতুল ইসলামিয়া তানজিমুল উম্মাহ মাদ্রাসা ও জলদী মিয়ারবাজার জামে মসজিদের খতিবসহ অসংখ্য মসজিদ মাদ্রাসার মোহতামিম ও খতিবের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাঁশখালী জলদী মাখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার মতোয়াল্লী ছিলেন। একই সাথে তিনি জলদী মাখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য, বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব তরুন লেখক ও গবেষক সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহেরের পিতা।
আজকের দিনে মুহা. মিজান বিন তাহের তাঁর পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।