আনোয়ারার-পলাতক আসামি সেলিম গ্রেফতার

‎আনোয়ারা প্রতিনিধি :
‎
‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মো. সেলিম (৪৪) ওরফে কুত্তা সেলিম নামের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।
‎
‎বুধবার (২৫ মার্চ) বিকেলে পারকি এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
‎
‎জানা যায়,গ্রেপ্তারকৃত মো. সেলিম ওরফে কুত্তা সেলিম উপজেলার বারশত ইউনিয়নের পারকি দুঁধকুমড়া গ্রামের উজির আলী সওদাগরের বাড়ীর মৃত নুরুল আলমের ছেলে।
‎
‎তার বিরুদ্ধে আওয়ামিলীগের আমলে তার বিরুদ্ধে মাদক ব্যাবসাসহ জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ রয়েছে।
‎
‎মোঃ সেলিমের কর্ণফুলী এবং আনোয়ারা থানায় মাদক এবং ডিবি ও পুলিশ মারাসহ একাধিক মামলা রয়েছে।
‎
‎মোঃ সেলিমকে গ্রেপতারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন,মো. সেলিম নামের ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে গ্রেফতারর করা হয়েছে,আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছেন।
‎

মন্তব্য করুন

Your email address will not be published.