করের হাট রেঞ্জ :মাহাদী হাসানের নেতৃত্বে এবার বালিবোঝাই ট্রাক আটক
সহকারী বন সংরক্ষক মাহাদী হাসানের নেতৃত্বে দফায় দফায় চলে এলাকায় অভিযান -
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন করের হাট রেঞ্জের করের হাট বিট কাম স্টেশনের সামনের খীল নামক এলাকার লক্ষীছড়া খাল থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের সময় ২টি বালিসহ ট্রাক আটক করা হয়।
২৬শে মার্চ (বৃহস্পতিবার) বন্ধের দিন করের হাট জোনের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো: মাহদী হাসানের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে সহকারী বন সংরক্ষক ও রেঞ্জার মাহাদী হাসানের সাথে ছিলেন ডেপুটি রেঞ্জার ও করের হাট স্টেশন কর্মকর্তা মো:আলাল উদদীন।করেরহাট বিট কাম চেক স্টেশন,মো: আসলাম হোসেন, বিট কর্মকর্তা কয়লা বিটের মো: সোহেল রানা, ও ফরেস্টার,ধুমঘাট বনশুল্ক পরীক্ষণ ফাড়ি এবং করেরহাট বিট কাম চেক স্টেশন, ধুমঘাট বনশুল্ক পরীক্ষণ ফাড়ি এবং কয়লা বিটের অন্যান্য স্টাফগণ।
অভিযানের বিষয়ে করের হাট রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মাহাদী হাসান বলেন, চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম স্যারের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করেছি।তিনি আরো বলেন, চট্টগ্রাম বন বিভাগ উত্তরে কোন ধরনের অপরাধ বরদাস্ত করা হবেনা।আটককৃত ট্রাক দুটি বর্তমানে রেঞ্জ অফিসের হেফাজতে আছে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাহাদী হাসান আরো বলেন, বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় এই সফল অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।
এদিকে স্থানীয়রা প্রতিবেদককে জানিয়েছেন, সহকারী বন সংরক্ষক মাহাদী হাসানের নেতৃত্বে প্রায় সময় চলে অভিযান।