নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধভাবে ইটভাটা
পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা
জরিমানা করা হয়েছে।বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মীরেরখীল ও সরফভাটা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।
এ সময় পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫(৫)
ধারা লঙ্ঘন করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ‘কেপিএম’ ও ‘কেএবি’ নামের দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পরিবেশবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের কারণে এ
জরিমানা করা হয়েছে জানিয়ে তিনি আরও দলেন,
জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও
অব্যাহত থাকবে।