নিয়মনীতির তোয়াক্কা না করেই ভবন নির্মাণ,উল্টো অভিযোগকারীকেই হুমকি দিয়ে বেড়াচ্ছেন ভবন মালিক

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

চট্টগ্রামের নগরীতে সিডিএ এর প্ল্যান বহির্ভূত ভাবে ভবন নির্মাণ করার অভিযোগ ওঠেছে এক ভবন মালিকের বিরুদ্ধে।

ভবনে ভাড়া থাকা একজন সচেতন ভাড়াটিয়া জীবন হুমকির বিষয় চিন্তা করে বিষয়টি সিডিএ তে অভিযোগ দিলে, ওই ভাড়াটিয়ার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন অভিযুক্ত ভবনের মালিক তনিমা বিশ্বাস।

নগরীর এলাকা দেওয়ানজী পুকুর পাড়, সূচনা বিল্ডিং এর পাশের গলি, দূর্গা মন্দিরের সামনের একটি ভবনে এই ঘটনা ঘটে।
ভবনের মালিক একই এলাকার বিপ্লব বিশ্বাস ও তার ছেলে শ্যাম বিশ্বাস জনি  এবং স্ত্রী তনিমা বিশ্বাস।

শুধু সিডিএ প্ল্যান বহির্ভূত ভবন নির্মাণ করে পুরো এলাকাটিকে হুমকির মুখে ফেলেছেন তাতেই শেষ নয়, বৈধ গ্যাস সংযোগের আড়ালে অবৈধ গ্যাস সংযোগও দিয়েছেন এই ভবন মালিক।

জানা যায়, এই বিল্ডিংয়ে বৈধ গ্যাস লাইন আছে মোট ৪টি, কিন্তু অবৈধ ৫টি। এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ৫ জানুয়ারি সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লি: (কেজিডিসিএল) এর একটি অপারেশন টিম ঘটনাস্থলে পৌঁছে বৈধ গ্যাস সংযোগের আড়ালে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অপরাধে সকল গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বিল্ডিংয়ের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।

এদিকে সিডিএ কর্তৃপক্ষকে অভিযোগ করা ভাড়াটি রতন বিশ্বাস চট্টগ্রাম সংবাদকে বলেন – মালিক তনিমা বিশ্বাস বিভিন্ন পন্থা অবলম্বন করে সিডিএর কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করে এবং আমাকে নানা রকম ভয় ভীতি দিয়ে আসছে।তিনি আরো বলেন, বিল্ডিংয়ের এখনো পর্যন্ত ২০ থেকে ২২ লক্ষ টাকার হোল্ডিং ট্যাক্স বাকি রয়েছে।

বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এইরকম অনৈতিক কাজের সাথে জড়িত তনিমা বিশ্বাসকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এবং আমি অভিযোগ করায় আমার জীবন হুমকির মুখে আমি প্রশাসন থেকে আমার নিরাপত্তা চাই।

মন্তব্য করুন

Your email address will not be published.