নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকায় এক বসতবাড়িতে চুরির ঘটনার জেরে বিবাদীদের হাতে ভুক্তভোগী পরিবার লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ৩ এপ্রিল (শুক্রবার) চন্দনাইশ থানায় ভুক্তভোগী শামসুর নাহার (৪৫) বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল দিবাগত রাতে দোহাজারী সদর উল্লাপাড়া এলাকার মৃত ইছাহাক মিয়ার স্ত্রী শামসুর নাহারের বসতঘর থেকে প্রায় ১.৫০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লক্ষ ৮১ হাজার টাকা চুরি হয়।
পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে স্থানীয় আবু ছালেক (৩০), সোহাগ (৩০) এবং মো. ইকবাল (২৬)-কে শনাক্ত করা হয়। চুরির বিষয়টি জানাজানি হলে এবং ১নং বিবাদী আবু মালেককে নিয়ে স্থানীয়ভাবে বৈঠক করার পর বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগে আরো বলা হয়েছে যে – গত ২ এপ্রিল সকালে ৪ থেকে ৬ নং বিবাদী শামসুর নাহারের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করতে উদ্যত হয়। এ সময় বিবাদীরা বাদী ও তার সন্তান কায়েস উদ্দিনকে সুযোগমতো হত্যার পর লাশ গুম করে ফেলার প্রকাশ্যে হুমকি দেয়।
বাদী শামসুর নাহার বলেন ১. আবু ছালেক(৩০), ২. সোহাগ (৩০), ৩. মো. ইকবাল (২৬), ৪. শামসুর নাহার (৪৫) (বিবাদী), ৫. দানু মিয়া (৬০) এবং ৬. মো. আনোয়ার হোসেন (৩৫) এই বিবাদীদের অব্যাহত হুমকি ও ভয়ভীতির কারণে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।
এদিকে অভিযোগের বিষয়ে চন্দনাইশ থানার ওসি মো: ইলিয়াস চট্টগ্রাম সংবাদকে বলেন -ঠিক আছে বিষয়টা দেখতেছি।