ধর্মপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ-

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস চৌধুরীর বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্রের  অংশ হিসেবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার করে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

 

শনিবার (৪ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে সাবেক চেয়ারম্যান ইলিয়াস চৌধুরী বলেন -এলাকায় আমার পারিবারিক ও ঐতিহ্যগত ভাবে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেই যে মানহানিকর বিভ্রান্তিমূলক বক্তব্য রেখেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

পাশাপাশি আমাকে জড়িয়ে যে আক্তারের কথা এখানে বলা হচ্ছে সেই আকতার প্রকৃত পক্ষে এলাকায় খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির মানুষ হিসেবে ব্যাপক পরিচিত তার বিরুদ্ধে অসংখ্য মামলাও আছে । তিনি আরো বলেন আমার ইন্ধনে ফরিদ মিয়া, ভোলা চক্রবর্তী, আশিক, শহীদ উদ্দিন সুমনসহ আরও অন্তত ১৫-২০ জন অস্ত্রসহ হামলা, ভাঙচুর ও লুটপাট করে এমন বক্তব্য যে সংবাদ সম্মেলনে দেয়া হয়েছে যাহা পুরোপুরি হাস্যকর।ফলে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে রাখা বক্তব্যে কাউকে প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.