চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম চন্দনাইশে এল.জি.ডি উদ্যোগে সরকারীভাবে ৩৫ মিটার নতুন গার্ডার ব্রীজ নির্মানের কাজে চাঁদা দাবী করে বাঁধা প্রয়োগ করেন। এসময় চাঁদা না দেয়ায় মেসার্স নিপা এন্টার প্রাইজ এর প্রজেক্ট ম্যানেজার মো.আবু বক্করকে (৫২) কে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল বিকালে চন্দনাইশ উপজেলাধীন সাতবাড়িয়া ইউপিস্থ হাজীর পাড়া ভগবান চৌধুরী হাট সাকিন নামক স্থানে নির্মানাধীন নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই ব্যাপারে মোঃ আবু বক্কর বাদী হয়ে চন্দনাইশ থানায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ নামে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন সাতবাড়িয়া ইউপিস্থ মৌলনা মোস্তাফিজুর রহমান এর ছেলে মোঃ ইব্রাহিম বাবুল (৩৫), মহল মিয়ার ছেলে মোঃ আবছার (৩৮)। অভিযোগ সূত্রে জানা যায় মেসার্স নিপা এন্টার প্রাইজ এর অধীনে চন্দনাইশ থানাধীন সাতবাড়িয়া ইউপিস্থ হাজীর পাড়া ভগবান চৌধুরী হাট নামকস্থানে উপজেলা এল.জি.ডি উদ্যোগে সরকারীভাবে ৩৫ মিটার নতুন গার্ডার ব্রীজ নির্মানের কাজ চলতেছে। ব্রীজ নির্মান কাজ চলাকালীন সময়ে বিবাদীরা চাঁদার জন্য শ্রমিকদেরকে ব্রিজ নির্মান কাজে বাঁধা প্রদান করেন। পরে উভয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে মেসার্স নিপা এন্টারপ্রাইজের ম্যানেজারকে মারধর করে মারাত্মকভাবে আহত করেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইলিয়াছ খান বলেন এই ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে এবং আসামী ধরার জন্য প্রস্থুতি চলছে।