নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী পন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির আইনজীবীরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধায় আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট ভবন প্রদক্ষিণ করে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আজই প্রথম প্রকাশ্যে মিছিল সমাবেশ করলেন আওয়ামীপন্থী আইনজীবীরা।
মিছিল শেষে এক সমাবেশে মিলিত হয়। মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন- অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট রবিউল আলম বুদু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আম্বিয়া রেজা বুলবুলসহ অনেকে। শতাধিক আইনজীবী মিছিল ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নজীরবিহীন, অগঠনতান্ত্রিক , অসাংবিধানিক, অবৈধ, স্বৈরাচারী ও প্রহসনমূলক।
উল্লেখ্য,আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ‘ফ্যাসিস্ট দল হিসেবে’ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বারের তলবী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।