পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামের একব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পিতার নাম মিলন শীল। একই ঘটনায় আহত হয়েছেন মৃত দূর্গাপদ চক্রবর্তীর পুত্র তিলক চক্রবর্তী (৩০)। মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাতে ৮-৯ জনের একটি ছিনতাইকারী চক্র উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় প্রবেশ করে। এসময় তাদের কবলে পড়ে যায় পংকজ শীল ও তিলক চক্রবর্তী। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীর
ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পংকজ ও তিলক। আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পংকজ শীল পথিমধ্যে মারা যায়।
কচুয়াই ইউনিয়ন পরিষদের মেম্বার পাভেল বিশ্বাস জানান, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারী দল তাদের গ্রামে প্রবেশ করে। এসময় ছিনতাইকারীর কবলে পড়ে গ্রামের দুই ব্যক্তি। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২ জনকে হাসপাতালের পথে ১ জন মারা যায়।
পটিয়া থানার (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।