চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে হাত পা বিচ্ছিন্ন করার অভিযোগ ওঠেছে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীদের বিরুদ্ধে।
সোমবার রাতে উপজেলার আমিলাইশের ৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
আহত একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সমর্থক এনায়েত আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কর্মী হওয়ার কারণে একটা স্থানীয় সন্ত্রাসী বাহিনী বিভিন্ন বিষয় এনায়েত আলীকে কোনঠাসা করে রাখেন।পূর্ববিদ্বেষের বিভিন্ন ছুতা তোলে গতরাতে এনায়েত আলীকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেন।
এদিকে ঘটনার বিষয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কুতুব উদদীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন– আহত এনায়েত আওয়ামী লীগের কোন পদধারী কেউ নন একজন সাধারণ কর্মী-সমর্থক।