প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন টিআই আবু সাঈদ বাকার

তিনি মইজ্যার টেকের ট্রাফিক ইন্সপেক্টর -

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ পার্শ্বে মইজ্যার টেকের টিআই আবু সাঈদ বাকারের বিরুদ্ধে ৫ই জুলাই একটি জাতীয় দৈনিক পত্রিকার অনলাইনে মইজ্যার টেক ট্রাফিক বক্সে’টোকেন সিন্ডিকেট’অবৈধ অর্থ বানিজ্যে মেতেছেন টিআই আবু সাঈদ বাকার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত উক্ত সংবাদের বিরুদ্ধে চট্টগ্রামের বহুল আলোচিত আঞ্চলিক পত্রিকা ‘চট্টগ্রাম সংবাদ’এ প্রতিবাদ পাঠিয়েছেন টিআই আবু সাঈদ বাকার।

পাঠানো প্রতিবাদে টিআই আবু সাঈদ বাকার বলেন,জাতীয় পত্রিকাটির অনলাইন সংস্করণে যে সংবাদ ছাপানো হয়েছে সেই সংবাদের স্বপক্ষে ওই সংবাদের প্রতিবেদকের কাছে কোন ভিডিও কিংবা দালিলিক প্রমাণ নেই, এটা আমাদের ডিপার্টমেন্টের মানসম্মান ক্ষুন্ন করার জন্য এক গভীর ষড়যন্ত্রের অপচেষ্টা।

তিনি আরো বলেন, আমি প্রায় দেড় বছর ধরে এই স্টেশনে কাজ করে যাচ্ছি সবার সাথে আমার সু-সম্পর্ক আছে কারো সাথে কখনো মনোমালিন্য পর্যন্ত হয়নি।আর আমি যদি কোন খারাপ কাজে জড়িত থাকতাম কিংবা প্রকাশিত সংবাদে উল্লেিত কোন দূর্নীতির সাথে জড়িত থাকলেও কর্তৃপক্ষ আমাকে এতদিন দায়িত্বে রাখতোনা।

তিনি আরো বলেন,প্রকাশিত সংবাদে যাদের বক্তব্য কোড করা হয়েছে ওই নামে কোন ব্যক্তির বাস্তব চিত্র নেই সুতরাং নিউজটা একপেশে মনগড়া ও কল্পনাপ্রসূত ছাড়া আর কিছুই নয়। আমি উক্ত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.