ফরেস্ট একাডেমী চট্টগ্রাম: পরিচালকের গাড়ীর ড্রাইভার আল আমিনের বেপরোয়া আচরণ, মদ খেয়ে চালায় গাড়ী

গাড়ী চাপা দিয়ে পিষে মারতে চায় একই প্রতিষ্ঠানের আরেক কর্মচারীকে-

 

সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে

চট্টগ্রামের ফরেস্ট একাডেমীর মূল প্রবেশদ্বারে যাওয়ার পথে ফরেস্ট একাডেমীর পরিচালক আনিছুর রহমানের ড্রাইভার আল আমিন একই প্রতিষ্ঠানে আউটসোর্সিং এ কর্মরত আজাদুর রহমানকে কোন কারণ ছাড়াই তার ব্যবহৃত গাড়ী দিয়ে পিষে হত্যা করার চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠেছে।

১৭ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার নাগাদ চট্টগ্রামস্থ পাঁচলাইশ থানাধীন ফরেস্ট একাডেমী( FSTI)এর পরিচালক আনিছুর রহমানের গাড়ীর ড্রাইভার আল আমিন এই ঘটনা ঘটায়।

আল আমিনের অস্বাভাবিক আচরণ ও গাড়ীর চাপার বিষয়ে ভুক্তভোগী বেয়ারা আজাদুর রহমান নিজেকে বাঁচিয়ে পরে এই বিষয়ে প্রশ্ন করলে আল আমিন তাকে ব্যাপক মারধর করেন।ফলে আহত আজাদুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করেন।এবং আজাদুর রহমানকে গাড়ী দিয়ে পিষে মারার চেষ্টার বেশকয়েকটি ভিডিও ফুটেজ এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

এদিকে ঘটনার বিষয়ে চিকিৎসা শেষে আহত আজাদুর রহমান ফরেস্ট একাডেমীর পরিচালক আনিছুর রহমানের ড্রাইভার আল আমিনের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিষয়ে FSTI চট্টগ্রামের পরিচালক আনিছুর রহমান বলেন,এটা আমরা অভ্যন্তরীণ ভাবে শেষ করতে চাচ্ছি।

তারপরও ড্রাইভারের বিষয়ে থানায় অভিযোগ দেয়া ঠিক হয়নি।

তখন প্রতিবেদক পাল্টা প্রশ্ন করেন,গাড়ী চাপিয়ে একজন মানুষকে মেরে ফেলতে চাইবে যার চাক্ষুষ ফুটেজ আছে তবুও আহত ব্যক্তি কি আইনের আশ্রয় নিবেনা?

তখন পরিচালক আনিছুর রহমান বলেন আচ্ছা বিষয়টা দেখতেছি।

অভিযুক্ত ড্রাইভার আল আমিন বলেন,ঘটনা সত্য ফুটেজও সত্য তবে আগে আমাকে মারছে এজন্য পরে আমি ক্ষেপে গিয়ে ওরকম করছি।

তবে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে তা ঘটনার পরে আমি যখন উত্তেজিত হয়েছি তখনের।
এর আগেরটা আমাকে মারছে সে, এবং তার মারধরে আমি আহত হয়েছি।তখন তিনিও প্রতিবেদকের হোয়াটসঅ্যাপ এ কিছু আহতের স্থির চিত্র পাঠান।

এদিকে আহত আজাদুর রহমান বলেন,আমি এখনো চিকিৎসা নিচ্ছি।
স্যারেরা বলছে আমার চিকিৎসার যাবতীয় খরচপাতি তারা দিবে এবং প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিবে।

মন্তব্য করুন

Your email address will not be published.