কলাউজান পরিষদের প্রশাসনিক কর্মকর্তার অনিয়ম সেবা বঞ্চিতদের ক্ষোভ

লোহাগাড়া, উপজেলার প্রতিনিধি 

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা কলাউজান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আকলিমা সুলতানা এর অনিয়মের চলছে অফিস। ভোগান্তি কলাউজান ইউনিয়নের হাজার হাজার মানুষ।

এই অনিয়ম দেখার কেউ নেই, সেবাপ্রার্থীদের অভিযোগ প্রশাসনিক কর্মকর্তা কোন সপ্তাহে ডানা ২ থেকে ৩ দিন অফিস ফাঁকি দেন। আসলেও দুপুর প্রায় ১ টায় দিকে আসে। কলাউজান ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড এর গ্রাম পুলিশ ইয়াছিনকে দিয়ে অফিস কাজ গুলো করান।
এতে ভুলভাল হলে দফাদার ইয়াছিন দ্বায়ী নিবে না বলে জানান তিনি। প্রশাসনিক কর্মকর্তা দেরিতে আশার কারণ জানতে চাইলে দফারফা বলেন ওনার বাসা চট্টগ্রাম শহরে বলে একটু দেয় হয়।
ইউনিয়ন পরিষদের ভবনে সচিবের কোয়াটার থাকার পরেও কেন তিনি বিভিন্ন অযুহাত দেখেয়ে নিয়মিত অফিসে সময়মত আসেনা তা জনমনে ক্ষোভ সৃষ্টি হয় ।
কলাউজান ইউনিয়ন পরিষদের জনসাধারণের চাওয়া
যাতে সচিবের আসতে দেরি না হয় এবং জনগণ দ্রুত সেবা পায় এই প্রত্যাশা করেন।

আকলিমা সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কখন আসবো যাব এর উত্তর আপনাকে দিতে বাধ্য নয়। কারণ আমি আপনাদের চাকরি করিনা সরকারের বেতনে চাকরি করি সরকারকে জবাব দিব।

আকলিমা সুলতানা আরো বলেন আমি এখান থেকে বদলি হতে চাই, তার জন্য নিয়মিত অফিসে আসেনা।

বেশ কিছু দিন আগে তার জন্য বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগে অনিয়মের বিষয়টি নিয়ে নিউজ হওয়ার পরেও তার অনিয়ম থামছে না।
এই বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের এই ভোগান্তি সম্পর্কে অবহিত আছে বলে জানা যায়। তবুও তিনি নীরবে সচিব কে সহযোগিতা করে যাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়’রা।

মন্তব্য করুন

Your email address will not be published.