সাতকানিয়ায়-সাঙ্গু নদীতে নৌকা ডুবে মুদি দোকানির মৃত্যু

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে বালুভর্তি নৌকা উল্টে মোহাম্মদ ইলিয়াছ (৩৮) নামের মুদি দোকানির মৃত্যু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালীনগর গ্রামের বড়ুয়াপাড়া সংলগ্ন সাঙ্গু নদীর বুড়াছড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইলিয়াছ একই গ্রামের মুন্সি মিয়ার ছেলে। তিনি বাড়ির কাজের জন্য নদীর অপর প্রান্তের বুড়াছড়ি পয়েন্ট থেকে নৌকায় করে বালু নিয়ে আসার সময় এ দুর্ঘটনার শিকার হন।

ইউনিলিভার ও ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্য-পরিচ্ছন্নতা সেবা
ইউনিলিভার ও ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্য-পরিচ্ছন্নতা সেবা
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির কাজের জন্য বুড়াছড়ি পয়েন্ট থেকে নৌকায় বালু উত্তোলন করে নিয়ে আসছিলেন ইলিয়াছ। এ সময় বালুভর্তি নৌকাটি উল্টে গেলে তিনি নৌকার নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নৌকার নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ব্যবসায়ী নুরুল হক নুরু বলেন, পাহাড়ি ঢলের সঙ্গে বুড়াছড়ি পয়েন্ট দিয়ে পরিষ্কার বালু সাঙ্গু নদীতে নেমে আসে। ওই বালু বাড়ির নির্মাণ কাজের জন্য বেশ উপযোগী। নিহত ইলিয়াছ সকালে একটি নৌকা নিয়ে সেখান থেকে বালু আনার জন্য গিয়েছিলেন। ওই সময় বালুভর্তি নৌকাটি উল্টে গেলে গেলে তিনি নৌকার নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.