প্রেস বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বন বিভাগের আওতাধীন ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির সভাপতি মো:জসীম উদদীন ও সাধারণ সম্পাদক মোস্তফাকে জড়িয়ে গত ১৬ই অক্টোবর অনিবন্ধিত একটি পোর্টালে ‘প্রধান বন সংরক্ষকের প্রভাব বিস্তার : চট্টগ্রাম অঞ্চলে এফজি কল্যাণ সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার নামে চলছে একচ্ছত্র শাসন’শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে, সংবাদটি চট্টগ্রাম এফজি কল্যাণ সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি গোচর হয়।
ফলে আজ ১৯শে অক্টোবর (সোমবার) চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা’ চট্টগ্রাম সংবাদ’বরাবর প্রকাশিত সংবাদের বিরুদ্ধে জসীম উদদীন ও মোস্তফা কামাল সাক্ষরিত একটি প্রতিবাদলিপি পাঠিয়েছেন।
প্রতিবাদলিপিতে তারা উল্লেখ করেন অপরাধ বিচিত্রা নামক একটি পত্রিকার অনলাইন সংস্করণে আমি জসিম উদদীন সভাপতি চট্টগ্রাম ফরেস্ট গার্ড আঞ্চলিক কল্যাণ সমিতি ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালকে জড়িয়ে একটি মনগড়া ভূয়া ভিত্তিহীন খবর প্রচার করে যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিছুই নয়।
সংবাদটিতে বলা হয়েছে আমরা নাকি পোষ্টিং বানিজ্য নিয়ন্ত্রণ করি।যা সম্পূর্ণ হাস্যকর এবং আমাদের সমিতির মান সম্মান ক্ষুন্ন করা ছাড়া আর কিছুই নয়।
আমরা ফরেস্ট গার্ড পদে চাকুরী করি তাহলে আমরা কিভাবে বদলী বানিজ্য করতে পারি?বদলী করা না করা সবকিছুই হচ্ছে কর্তৃপক্ষের বিষয়।
কর্তপক্ষের অনুমতির বাইরে আমাদের চাকুরী করারও কেন সুযোগ নেই।
তারা ওই বিবৃতিতে আরো বলেন, মূলত অনৈতিক সুবিধা নিতে না পেরে একটি পক্ষ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে এসব সংবাদ ছাপাচ্ছে বলে আমরা বিশ্বাস করি।
আমরা এফজি কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখার পক্ষ থেকে গত ১৬অক্টোবর প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।