মাত্র দু’মাসের কর্মস্থল তৈণ রেঞ্জ: ছুটছেন স’মিলে দিক বিদিক- চিন্তা মাসোহারার

লামা বনবিভাগের তৈণ রেঞ্জ'র মতিয়র -

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

লামা বনবিভাগের তৈণ রেঞ্জ লামা বনবিভাগের বহুল আলোচিত ও লোভনীয় একটি রেঞ্জ যে রেঞ্জে পোষ্টিং পেতে লাগে অনেক তদবির।

 

কিন্তু সম্প্রতি নোয়াখালী সামাজিক বনায়ন বিভাগ থেকে লামা বনবিভাগে যোগদান করা মতিয়র রহমানকে, দায়িত্ব দেয়া হয়েছে বহুল আলোচিত ও বিতর্কিত লোভনীয় তৈণ রেঞ্জের রেঞ্জার পদে পোষ্টিং।

 

জানা যায়, তৈণ রেঞ্জের ইতিহাসে সবচেয়ে ভালো মানুষ খ্যাত খোন্দকার আরিফুল ইসলামকে সাঙ্গু রেঞ্জে বদলী করে বসা হয়েছে নতুন আসা মতিয়র রহমানকে।

রেঞ্জার মতিয়র রহমান মাত্র ২মাস যাবত ওই রেঞ্জ’র দায়িত্ব পালন করে আসছে যা নামে মাত্র।
মূলত তৈণ রেঞ্জ ভিত্তিক কাঠ ব্যবসায়ী সমিতি ও তৈণ রেঞ্জ ভিত্তিক স’মিল(করাতকল)গুলোতে তার দিনের অধিকাংশ ব্যয় করে যাচ্ছেন বলে একটি সূত্র দৈনিক সকালের সময়কে নিশ্চিত করেছেন।

সূত্রটি দৈনিক সকালের সময়কে বলেন, তৈণ রেঞ্জ’ আওতাধীন কাঠ ব্যবসায়ী ও স’মিল মালিকদের সাথে দেনদরবারে মরিয়া তাই তৈণ রেঞ্জ’র দাপ্তরিক কাজকর্মে এখনো তিনি সময় দিতে পারছেননা।

 

তৈণ রেঞ্জ ভিত্তিক স’মিল গুলোতে অভিযানের ভয় দেখিয়ে নতুন ক্যাশিয়ার নিয়োগ দিয়ে চাকুরীর শেষ বয়সে একটা অংক কামাই করার জন্য তিনি ব্যস্ত থাকেন বলে নিশ্চিত করেছেন।

আরো জানা যায়, গত ২মাস ধরে মূলত তিনি ডিভিশন অফিস ও বান্দরবান সদর এবং কাঠ ব্যবসায়ী,স’মিল ব্যবসায়ীদের সাথে একের পর এক মতবিনিময় করেই যাচ্ছেন।তারা আরো বলেন,মূলত মতিয়র রহমান চট্টগ্রাম অঞ্চলে কখনো চাকুরী করেননি ফলে সামাজিক বনায়ন বিভাগ থেকে আসার পর শেষ বয়সে লোভ লেগে গেছে তাই একটু পরিশ্রম হলেও কিছু টাকা গুছিয়ে নেয়ার চেষ্টায় আছেন তিনি।

 

অপরদিকে লামা বনবিভাগ সূত্র প্রতিবেদককে জানিয়েছেন, তৈণ রেঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ রেঞ্জে মতিয়রকে সরিয়ে না দিয়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দায়িত্ব অর্পণ করা না হলে বন বিভাগের স্বার্থ ভূলন্ঠিত হতে পারে।

 

এদিকে অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরে তৈণ রেঞ্জার মতিয়রকে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।পরে প্রতিবেদকের পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ এ কল করা হলেও তার কেন সাড়াশব্দ পাওয়া যায়নি ফলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.