ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, ব্যবস্থা নিতে যাচ্ছে বন বিভাগ

লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জ -

প্রেস বিজ্ঞপ্তি

লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেন ও সরই বিট কর্মকর্তা মিজানুর রহমানকে জড়িয়ে গত ২০শে অক্টোবর ‘বান্দরবানের লামায় গর্জন পাচারের মহোৎসব: ডলুছড়ি রেঞ্জার আলতাফ ও বিট কর্মকর্তা মিজানের ভূমিকায় প্রশ্ন’ শিরোনামে Crime Alert নামে একটি পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হলে সংবাদটি রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেন ও বিট কর্মকর্তা মিজানুর রহমানের দৃষ্টি গোচর হয়।

 

ফলে আজ ২১শে অক্টোবর পোর্টালে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে এবং স্থানীয় ব্যক্তি মোহাম্মদ সুমন, সাইফুল ইসলাম মারুফ, অটো চালক মাঈনুদ্দিন গং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে বলে উল্লেখ করে- তাদের সাক্ষরিত একটি প্রতিবাদলিপি পাঠিয়েছেন।

 

প্রতিবাদলিপিতে তিনি সাক্ষর করে স্পষ্ট ভাবে বলেছেন, উপরোক্ত ব্যক্তিবর্গ নামে বেনামে বন বিভাগের বিরুদ্ধে কুৎসা রটিয়ে স্থানীয় ভাবে সিন্ডিকেট করে ফেসবুক পেজ খোলে হরেকরকম চাঁদাবাজি করে যাচ্ছেন, অথচ বর্ণিত ব্যক্তিরা সমাজে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত।

 

তাদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে, কেউ ইভটিজারের দায়ে জেল খেটেছেন ও দন্ডিতও হয়েছেন আগে।আর কেউ মামলা খেয়েছেন এবং আরেকজন ভূমিদস্যুতায়ও জড়িত,সর্বশেষ সিএনজি চালকও আছে তাদের গ্রুপে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন চদ্মবেশে পরিচয় ধারণ করে বিভিন্নজনের সম্মানহানি করে চাঁদাবাজি করা তাদের দায়িত্ব। তারা সকলেই ইয়াবা সেবন করেন ও সাবেক আওয়ামী সরকারের দোসর হিসেবে লামা উপজেলায় পরিচিত।

 

তিনি উক্ত প্রতিবাদলিপিতে আরো বলেন, আমি (আলতাফ হোসেন) উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার জন্য বর্ণিত ব্যক্তিদের যাবতীয় নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছি।ফলে ২০ অক্টোবর ও ১৯শে অক্টোবর Crime Alert নামক পোর্টালকে ভুল বুঝিয়ে আমার ও আমার বিট কর্মকর্তাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে উক্ত সংবাদে কাউকে প্রভাবিত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। এবং উক্ত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.