লোহাগাড়ায় বাস দুর্ঘটনায় প্রাণ গেল সাতকানিয়ার যুবকের

লোহাগাড়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন সাতকানিয়া এক যুবক। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রিদুয়ান। তার বাড়ি উত্তর ঢেমশা মাইজ পাড়া এলাকায়। তিনি ওই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

এতে মো. বেলাল উদ্দিন ও মো. মহিউদ্দিন নামে তার আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। তারা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল চেপে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন রিদুয়ান। যাত্রাপথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে

দোহাজারী হাইওয়ে থানার ওসি আব্দুর রব বলেন, ঘটনাস্থল থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। বাস চালক পলাতক রয়েছে ঘটনার পর থেকে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.