মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে ৩ টি দেশীয় তৈরি অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ দুই জলদস্যুকে আটক করতে সক্ষম হয়েছে র্যাব-১৫।
রবিবার রাত সাড়ে এগারটার দিকে উপজেলার সোনাদিয়া চ্যানেলের প্যারাবনে অবস্থানের খবর পেলে জলদস্যুদের ধরতে অভিযানে নামে র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের নাজের হোসেনের ছেলে মো. রাশেদ ও আবু তৈয়বের ছেলে মো. মিজানকে আটক করতে সক্ষম হয়।
বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, টেকনাফ শাপলাপুরের পশ্চিমে সমুদ্রের গভীরে মাছ ধরার ট্রলার, মাছ, জালসহ ৫০ জন জেলেকে আটকে রেখে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা। এরই সূত্র ধরে অভিযান চালিয়ে সোনাদিয়া চ্যানেল থেকে দু’জন জলদস্যুকে আটক করতে সক্ষম হয়।