নিউজ ডেস্ক
চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনের জন্য ৫৪ ঘণ্টার জন্য চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া পৌরসভা এলাকায় বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। একই আদেশ প্রযোজ্য হবে তিন পার্বত্য জেলার পৌরসভাগুলোতেও।
আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া অন্যান্য যন্ত্রচালিত যান ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত চলাচল করতে পারবে না।
তবে, জাতীয় মহাসড়ককে যান চলাচল করবে। একইসঙ্গে জরুরি পণ্য পরিবহন ও অন্যন্য জরুরি প্রয়োজন যান চলাচলে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে সাংবাদিক, নির্বাচনী কর্মকর্তা, প্রার্থী, প্রার্থীর এজেন্টেদের গাড়ি।
ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশনকে জানিয়েছেন।
এদিকে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা রক্ষার্থে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে মাঠে নামছেন তিনজন ম্যাজিস্ট্রেট। ভোটের আগে-পরে পাঁচদিনের জন্য দায়িত্ব পালন করবেন তারা। সাতকানিয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদা, পটিয়ায় বিশ্বেশ্বর সিংহ, চন্দনাইশে মো. হেলাল উদ্দীন দায়িত্ব পালন করবেন।