আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবদুল আলিম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। বুধবার (১০ ফেব্রুয়ারী) সকালে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৭০ বছর বয়সে মৃত্যুবরণ করা আবদুল আলিম আনোয়ারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পরৈকোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জাতীয় পাটির উপজেলার সাবেক সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন যাবৎ জটিল রোগে ভূগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার রাত নয়টায় পরৈকোড়া ইউনিয়নের ঢেউতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, জাতীয় পাটির দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুর রব চৌধুরী টিপু, আনোয়ারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিদোয়ানুল হক চৌধুরী, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকসহ সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীরা গভীর শোক জানিয়েছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।