কক্সবাজারে শোক দিবসে জেলা প্রশাসনের দিনব্যাপী অনুষ্ঠান

কক্সবাজার প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। সকালে বিশেষায়িত স্কুল অরুণোদয় প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের সভাপতিত্বে এ সভায় সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমেদ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী , সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, পৌর আওয়ামীলী লীগ সভাপতি নজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে চিত্রাংকন, রচনাসহ বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষ রোপন করে জেলা প্রশাসন।

মন্তব্য করুন

Your email address will not be published.